রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় এর নেতৃত্বে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে মতবিনিময় করেন এবং জেলা পরিষদের প্রশাসক কে ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বিএনপি সমর্থিত প্যানেল জামায়াত অধ্যুষিত জেলায় তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় সকলকে ধন্যবাদ জানান।

নবনির্বাচিত বাকশিস নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্যানেলের প্যানেল মেকার সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বাকশিস নির্বাচনে নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. আবুল কালাম, এস এম শহিদুল আলম, মো. অলিউল ইসলাম, অধ্যক্ষ শিবপদ গাইন, মো. আজিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জিএম আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হক, তথ্য ও পাঠাগার সম্পাদক মো. ইমরুল হোসেন, গণসংযোগ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফ বায়োজিদ, মহিলা সম্পাদক জাসরিন আক্তার বানু, সহ-মহিলা সম্পাদক চম্পা রানী হাজরা, সদস্য মো. রেজাউল করিম, মো. বাবলুর রহমান, মো. নওশাদ আলম, মো. তৌহিদুর রহমান, মো. তোফাজ্জেল হোসেন, মো. সাইদ হোসেন, মো. আমজাদ হোসেন, বাসুদেব কুমার সিংহ, মো. আব্দুল মান্নান, মো. কামরুজ্জামান, এসএম শফিউল আজম, শংকর কুমার সরকার, আবু ওবায়দা তৌফিক উদ্দীন, মো. ইয়াছিন আলী, রবীন্দ্রনাথ কর্মকার, অমরেন্দ্র নাথ মৃধা, পরেশ কুমার পাল, স.ম আব্দুল মান্নান, মো. হারুন-অর রশিদ, মো. আবু হাসান মো. ফিরোজ কবির, এস এম কামরুজ্জামান, শেখ মঞ্জুরুল ইসলাম, পরমেশ চন্দ্র ঘরামী, মো. আনারুল ইসলাম, আহসান হাবিব, মো. আছাফুর রহমান, বি.এ.এম আশরাফ উদ্দীন, সরদার নুরুল ইসলাম, মো. শফিউল আলম, মধুসুদন মন্ডল, সন্দীপ দাস, নাজমুল হাসান ও পবিত্র কুমার মন্ডল প্রমুখ। এসময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) নব-নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
  • খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ