শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল

কলারোয়া “ইসলামপুর(ব্রজবাকসা) দারুল উলুম দাখিল মাদ্রাসার” অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার উত্তর দিগং গ্রামে নিজ বাসভবনে কিডনি জনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে,এক মেয়ে ও আত্নীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১১ টায় জানাজা নামাজ শেষে কবর স্থানে দাফন সম্পন্ন হয়। তাঁরবিস্তারিত পড়ুন
বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, পৌর-আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শেখ নুরুল হক নুরু (৭৮)আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক ভাই সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা ২৫ অক্টোবর রোববার দুপুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ (৩৭) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে ধানখেতে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আরবি বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। নিহত মাওলানা রহমাতুল্লাহ প্রতাপনগর গ্রামের সুলতান আহমেদ ময়রার একমাত্র ছেলে। পরিবারের বরাতে স্থানীয় প্রতাপনগরের ইউনিয়নের পরিষদ সদস্য আছিয়া খাতুন জানান, শনিবার বিকেলে নিজ বাড়িতে মোটরের মাধ্যমে ধানখেতে পানি দেওয়ার সময় তিনিবিস্তারিত পড়ুন
তালার ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গণসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদের নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং ইউনিয়নবাসীকে সেবা দিতে ট্যাক্সমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেন। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালীপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা

ঋতু পরিবর্তনের বারতায় মৃদু হাওয়ায় যখন চারপাশের রূপ বদলে যায়, তখনই মাটির টানে যেন জেগে ওঠে মানুষের সুকোমল মন। প্রকৃতির সেই অপার সৌন্দর্য, রূপ ও ছন্দকে জীবনের পরম পাথেয় করে সাতক্ষীরায় আয়োজিত হলো এক ব্যতিক্রমী প্রীতি মিলনমেলা। ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’এই মর্মবাণীকে অন্তরে ধারণ করে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরা’-র সাধারণ সভা। ঋতুর ঘূর্ণাবর্তে রূপসী বাংলা একেক সময় একেক নতুন সাজে ধরা দেয়। কখনো বর্ষার অবিরলবিস্তারিত পড়ুন

