নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক


যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক করা হয়েছে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি একশ সি’সি ওয়ালটন মোটরসাইকেলও জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বেলা বারটার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) ডা. মশিয়ার রহমান ডিগ্রী মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়।
আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলাম ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়- সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃংখলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একজন মোটরসাইকেল আরোহীকে থামানোর জন্য সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোটরসাইকেলসহ আটক হন। পরে তার মোটরসাইকেলের বাম হাতের হ্যান্ডালে ঝুলানো একটি বাজার করা ব্যাগ থেকে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন।
নাভারণ হাইওয়ে থানার (ওসি) মো. কেরামত আলী জানান- আটক মাদক কারবারি ইকরামুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান- মহাসড়কে শৃঙ্খলা ও অবৈধ মালামাল পারাপার রোধে হাইওয়ে পুলিশের এ ধরনের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন


