বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউনি। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশে পড়াশোনার সুযোগ এবং বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের বিভিন্ন বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএইচ ইউনির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও ডা. শফিক রহমানের সার্বিক তত্ত্বাবধানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করে থাকে বিএইচই ইউনি। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য ও গাইডলাইন দিয়ে থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য। এই সাফল্যের ধারাবাহিকতায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, কোর্স, ভর্তি-যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আগেভাগে সঠিক ধারণা থাকলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে পারে।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএইচ ইউনির প্রতিনিধি প্রভাষক আবু হাসান ও ওয়ায়েস উল কাদির পরশ, বাগআঁচড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন এবং বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী জুবায়ের।

কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন খাদিজা খাতুন, কানিজ আহম্মেদ, সামিহা ফেরদৌস, তানজিম আহম্মেদ ও রেজওয়ান আহম্মেদ। তারা নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রিতা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়। বিএইচই ইউনি পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার