নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আসিমতলা এবং রাজন্যপুর এলাকায় সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক শেখ জিল্লুর রহমান। গণসংযোগকালে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে।
পথসভায় শেখ জিল্লুর রহমান বলেন, “আমি সরুলিয়া ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রার্থী হয়েছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সরুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করব।”
গণসংযোগকালে তাঁর সাথে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নে শেখ জিল্লুর রহমানের মতো সৎ ও যোগ্য প্রার্থীর কোনো বিকল্প নেই বলে এ সময় মন্তব্য করেন স্থানীয় ভোটাররা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন


