আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু


আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে কাপসন্ডা গদাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে পূজার শুভ সূচনা করা হয়।
মন্দিরের পুরোহিত রনজিত চক্রবর্তী জানান, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে,১৭ নভেম্বর, মঙ্গলবার মঙ্গলঘট স্থাপন ও দেবীর আবাহনের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা।শ্রী শ্রী চণ্ডীপাঠ। ভক্তবৃন্দের পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ। ১৮ নভেম্বর, বুধবার শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর ত্রিকাল বিহিত মহানবমী পূজা। পূজা-অর্চনা ও হোমযজ্ঞ। পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর মহা দশমী পূজা। মায়ের প্রদক্ষিণ ও স্তোত্রপাঠ। দর্পণ বিসর্জন ও যাত্রা মঙ্গল।
সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কাপসন্ডা গাদাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের সভাপতি কৃষ্ণ ব্যানার্জী জানান,“আলোর উৎসবে, ভক্তির আবেশে, মায়ের আগমনে আনন্দে মাতুক সকল প্রাণ। ”শুভ শক্তির আরাধনায়, ভক্তির অমৃতধারায় আবারও আমাদের মাঝে আবির্ভূতা হবেন জগৎজননী, মহাশক্তিরূপিণী, অসুরনাশিনী মা জগদ্ধাত্রী।
মায়ের আগমনী বার্তায় মুখরিত হোক প্রকৃতি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে পবিত্র হয়ে উঠুক মন্দির প্রাঙ্গণ, প্রদীপের আলোয় উদ্ভাসিত হোক চারপাশ। ভক্তের হৃদয়ে জাগ্রত হোক বিশ্বাস, ভালোবাসা ও মঙ্গলকামনার পবিত্র অনুভূতি।
এই শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে কাপসণ্ডা-গাদাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের উদ্যোগে আয়োজিত হচ্ছে পবিত্র শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা–২০২৬।
তিনি আরো বলেন, আমাদের আয়োজনকে পূর্ণতা দেবে, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে। তাই জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে সকল ভক্তবৃন্দ, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সাদর আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়নবিস্তারিত পড়ুন

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনিতে কৃষি ও মৎস্য চাষেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামেরবিস্তারিত পড়ুন


