বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় যুব দিবস উপল‌ক্ষ্যে

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘গুজব, অপপ্রচার, নীতি ও নৈতিকতা’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ।
অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তপন কুমার গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উদারতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম বুলু।
​উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল সেশন পরিচালনা করেন দেলোয়ার হোসেন।
​অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি যুব সমাজকে দেশের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি এর নেতিবাচক ব্যবহার ও গুজব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যুবসমাজকে যেকোনো তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এবং সততা ও নৈতিকতার সাথে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব তপন কুমার গাইন বলেন, নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ডিজিটাল অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। উদ্বোধনী বক্তৃতায় জনাব আমিনুল ইসলাম বুলু যুবকদের চরিত্র গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেশন পরিচালক দেলোয়ার হোসেন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বাস্তব উদাহরণ দিয়ে গুজব ও অপপ্রচারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং তা মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন।
সেমিনারে ফাউন্ডেশনের অন্যান্যদের মধ্যে আরিফ, হারান, সুমন, হাবিবা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে যুবসমাজকে নীতি ও নৈতিকতার পথে পরিচালিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত