বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬, বুধবার সকাল সাড়ে ১০ টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের OCA-OD কার্যক্রমের আওতায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের (CAP) অংশ হিসেবে সংলাপটির আয়োজন করে উদারতা ইয়ুথ ফাউন্ডেশন।নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। “Enhancing Adolescent Girls’ Participation in Preventing Child Marriage in Assasuni, Satkhira” নামক CAP এর অংশ হিসাবে Adolescent Girls’ Voice and Community Accountability Advocacy Dialogue On Child Marriage Prevention in Assasuni শীর্ষক সংলাপে বাল্যবিয়ে প্রতিরোধ, জন্মনিবন্ধন সংক্রান্ত জালিয়াতি রোধ, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ, গণমাধ্যম সাক্ষরতা এবং অনলাইনে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। সংলাপটি সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন, এ‌্যাড‌ভো‌কে‌সি পরিচালনায় ছিলেন জুবায়ের আহম্মেদ এবং সহযোগিতায় ছিলেন আরিফ বিল্লাহ। সংলাপে কিশোরীদের অধিকার ও সুরক্ষা জোরদারে স্থানীয় অ্যাডভোকেসি এজেন্ডা প্রণয়ন এবং ‘Youth & Girls Watch Team’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাল্যবিয়ে প্রতিরোধ এবং কিশোরী ও তরুণীদের ক্ষমতায়নে যুব সংগঠনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়নবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন