বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী (২৭ ও ২৮ অক্টোবর) প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে।

বুধবার বিকালে মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ।

এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৫ জন, নারী দল থেকে ১৫ জন ও যুবদল থেকে ৫ জন সদস্য প্রমূখ।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্থানীয় সম্পদ ব্যবহার করে কিভাবে কমিউনিটির উন্নয়ন করা যায় এবং নিজের যে দক্ষতা জ্ঞান আছে তা কাজে লাগিয়ে কিভাবে নিজের ও সমাজের উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । প্রশিক্ষণটি পরিচালনা করেন, সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী ও দুইজন কমিউনিটি অর্গানাইজার।

প্রশিক্ষণ শেষে মোছাঃ সাবিনা খাতুন বলেন, আমাদের আশেপাশে কত সম্পদ আছে তা এই প্রশিক্ষণ টার মাধ্যমে আমি বুঝতে পারলাম। আমার যে ছোট্ট পরিসরের জায়গা আছে সেটাকে আমি কাজে লাগাবো।

মোঃ রুবেল গাজী বলেন, আমি ভাবতাম ব্যবসা করতে গেলে বাজারের দোকান ভাড়া। কিন্তু এই প্রশিক্ষণ থেকে আমি বুঝলাম যে আমার বাড়ির সামনে যে জায়গাটি আছে সেখানে আমি একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারি। সিসিডিবি কে ধন্যবাদ এমন একটি প্রশিক্ষণ দেওয়ার জন্য।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন নিশ্চিত করারবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরাতে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা মোকাবিলায় অভিযোজনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা, বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপহরণ, নির্যাতন, মুক্তিপণবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে দুবলার চরে ঘুরতে আসা পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার
  • শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধে জাল পুড়িয়ে জেলেদের বিক্ষোভ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ