মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়কটির এখন বেহাল: ভারী যানে ক্ষতিগ্রস্ত শিবতলা-শান্তিনিকেতন স্কুল রোড

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় অপেক্ষার পর এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য পাকা সড়কটি নির্মিত হয়েছিল। কিন্তু নির্মাণের রেশ কাটতে না কাটতেই সড়কটির বেহাল দশা দেখা দিয়েছে। সাতক্ষীরার শিবতলা থেকে রাজার বাগান শান্তিনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ার উপক্রম হয়েছে।
​স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে ভারী যানবাহন চলাচলের কারণে সদ্য নির্মিত এই সড়কটির দুইপাশ ভেঙে ও ধসে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, স্থানীয় ‘সাথী রাইচ মিল’ (প্রোপ্রাইটার: আ. রশিদ)-এর আশপাশের এলাকায় ভারী ধানবোঝাই ট্রাক ও ট্রলির অবাধ যাতায়াতের ফলে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মিলের ভারী গাড়ির চাপে সড়কের দুইপাশের মাটি ও অবকাঠামো বসে গিয়ে রাস্তাটি দিন দিন আরও সংকুচিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
​ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বহু বছর পর রাস্তাটি হওয়ায় তাদের যাতায়াতের কষ্ট দূর হয়েছিল। কিন্তু কিছু অসাধু ও নিয়মবহির্ভূত ভারী যান চলাচলের কারণে গ্রামীণ এই সড়কটি এখন ধ্বংসের মুখে। প্রতিদিন এই সড়ক দিয়ে শান্তিনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ শত শত সাধারণ মানুষ ও রিকশা-ভ্যান চলাচল করে। রাস্তাটির এমন দশার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
​জনস্বার্থের কথা বিবেচনা করে দীর্ঘ দুই যুগ পর পাওয়া এই সড়কটি রক্ষায় জরুরি ভিত্তিতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম

দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং পলাশপোলবিস্তারিত পড়ুন

পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির (CCDB) ‘শক্তি প্রকল্প’-এর উদ্যোগে বিকল্প ও পরিবেশবান্ধব টেকসইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর-পিপি) অ্যাডভোকেট মো.বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস
  • সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত