সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড


সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ৩ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৫ নম্বর ওয়ার্ড।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ব্রহ্মরাজপুরের ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ড অংশ নেয়।
ফাইনাল খেলা উপলক্ষে মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা শেষে ৩ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে ৫ নম্বর ওয়ার্ড বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা চলাকালে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী ও মেসার্স মায়েরদোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী প্রোঃ মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচানিতে আয়োজিত ২১তম পাঁচানি গাদন টুর্নামেন্ট-২০২৬ এরবিস্তারিত পড়ুন


