সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস


মানবাধিকার সুরক্ষা ও কর্মীদের মধ্যে সমন্বয় আরও দৃঢ় করার লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাসিক সভা। ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক এ সভার আয়োজন করে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সাতক্ষীরাস্থ উত্তরণের আঞ্চলিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজনটিতে সহযোগিতা করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এবং এতে যুক্ত রয়েছে উত্তরণ ও এনইডি-এর সংশ্লিষ্টতা।
স্থানীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় এবং মানবাধিকারকর্মীদের নেটওয়ার্ককে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়গুলো এই মাসিক সভার মূল কেন্দ্রবিন্দুতে ছিল। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, এম কামরুজ্জামান, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, অ্যাডভোকেট মোস্তফা আসাদুজ্জামান দিলু, পল্লী চেতনা সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামাল, অ্যাডভোকেট রঘুনাথ মন্ডল, নারী নেত্রী সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, আলী নূর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক মিজানুর রহমান, শরীফুল্লাহ কায়সার সুমন, এসএম শহীদুল ইসলাম, এসএম বিপ্লব হোসেন, আসাদুজ্জামান সরদার, আব্দুস সামাদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন।
উপস্থিত অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে মানবাধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন


