বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অতিবৃষ্টিতে তালার খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত

গত কয়েক দিনে ভারী বৃষ্টি হওয়ার কারণে অতিবৃষ্টিতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ৪টা পর্যন্ত তালা উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু এর নেতৃত্বে পানিতে তলিয়ে যাওয়া জায়গা গুলোর মধ্যে শাহাপুর দয়ানি শরীগাতী খাল দিয়ে ট্রলারে করে মেষের ডাঙ্গা, সোনাবাধাল, হরিনখোলা বাতুয়াডাঙ্গা, বিশ্বাসের চক, কুলপোতা, কলাগাছি, দরমুড়াগাছা, শালিখা, বালিয়া, খেশরা, ডুমুরিয়া ও শাহাজাতপুর সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

খেশরা ইউনিয়ন এর ১-৫ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত আট গ্রামের মানুষের মাছের ঘের অতিবৃষ্টির কারনে পানিতে তলিয়ে নদী ও খালের সাথে একাকার হয়ে গেছে। এছাড়া জলাবদ্ধতার কারণে আবাদি ফসল, বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। স্থানীয় নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সাংবাদিকদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী প্রধানমন্ত্রী সহ এমপি, জেলা, উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান এর কাছে ক্ষতি পূরণ সহ আর্থিক সহযোগিতা দাবী করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও বর্তমান ও সাবেক ইউপি সদস্য শামসুর রহমান, শামসুল হুদা পল্টু, মঙ্গল চন্দ্র মন্ডল, মনোতোষ বৈরাগী, ইন্দ্রজিত, সিদ্দিকুর রহমান, বিল্লাল হোসাইন, মনোতোষ, মিঠু জোয়াদ্দার, আনিছুর রহমান, এছাড়াও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাসমিন সুলতানা, গীতা রানী, মনিষা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক হাসানুর রহমান হাসান, সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম, আব্দুর রউফ, সাংবাদিক রায়হান ও বিশিষ্ট সমাজ সেবক তবিবুর রহমান, মিলন শেখ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেশরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু সহ প্রত্যেকের একটাই দাবী ওই অবহেলিত ১০ নং খেশরা ইউনিয়নের যে গ্রামগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের কে সরকারি ভাবে সহায়তা করা হোক তাহা না হলে ক্ষতিগ্রস্ত পরিবার আরও বিপন্ন হয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের