বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিব

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে খলিশখালী বাজারে এ সম্মেলন হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ নুর আহম্মাদকে সভাপতি, শেখ আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক এবং মোল্লা জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মাদ। সম্মেলন সঞ্চালনা করেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্যে তিনি বলেন,
“আমি কখনো অন্যায় কাজ করি না, নির্বাচিত হলেও কোনো অন্যায় কাজে জড়াবো না এবং কাউকে অন্যায় কাজে প্ররোচিত করবো না। আমি এলাকায় উন্নয়ন করেছি—পাটকেলঘাটাকে থানা করেছি, এবার এটিকে উপজেলা করার লক্ষ্য নিয়েছি। আমি যা বলি তা-ই করি; যদি না করতে পারি, তবে আপনাদের কাছে ভোট চাইবার নৈতিক অধিকার থাকবে না। এক দিনে আমি ৩৭টি স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি, কিন্তু কারো কাছ থেকে এক টাকাও নিইনি। তাই আপনারা ধানের শীষে ভোট দিন—এটাই আপনাদের ও আমার শক্তি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে খলিশখালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা