সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অযথা সময় নষ্ট না করে নির্বাচনের ব্যবস্থা করুন: গয়েশ্বর

অযথা সময় নষ্ট না করে অবিলম্বে কমিশন সংস্থার করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জাতীয়তাবাদী প্রচার দল এই সভার আয়োজন করে।

গয়েশ্বর, ‘সরকার বদলে গেছে, তুমি আমি একই আছি, যা ছিলাম আগে। শুধু শেখ হাসিনাই নেই, বাকি সব আগের মতোই আছে।’

তিনি বলেন, ‘’১৫ বছরের একটাই দাবি, একটি সুষ্ঠু নির্বাচন। যেখানে আপনারা এখনো নির্বাচন কমিশন পরিবর্তন করতে পারেননি, সেখানে মানুষ কীভাবে বিশ্বাস করবে আপনারা নির্বাচন করবেন। আপনাদের আবার কমিশন গঠন করতে হবে।’

এই বিএনপি নেতা বলেন, ‘নির্বাচন যত দ্রুত হবে জনগণের অংশগ্রহণ হবে বাঁধভাঙা জোয়ারের মতো। এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে ৯০ শতাংশ মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত হবে।’

‘ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে আমরা নৈতিক সমর্থন জানিয়েছি। ছাত্রদের অধিকার আন্দোলনে আমরা মাঠে নেমেছি বলেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রদের প্রতিটি আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি মাঠে ছিল।’

গয়েশ্বর বলেন, ‘ছাত্রদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তবে বর্তমান সরকার ছাত্রদের মাথার মুকুট হিসেবে দেখছে, তাদের আলাদা চোখে দেখা হচ্ছে। কেন সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে ছাত্ররা যাবে? আন্দোলনকে সম্মান করি, তবে আমরা যারা রাজনীতি করি ঠিক হবে না। আমাদের অসম্মান করবেন, ঘৃণা করবেন, এটা ঠিক না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার ব্যর্থ হলে ১৬ বছরের আন্দোলন ব্যর্থ হবে। আমরা দেখতে চাই আপনারা সফল হোন। আমরা আপনাদের সঙ্গে আছি। জনগণের মনে প্রশ্ন নির্বাচন কবে হবে। আমরা আশা করি জনগণকে সম্পৃক্ত করে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করবেন। সেজন্য একটা টার্গেট ফিক্সড করতে হবে।’

জাতীয়তাবাদী প্রচার দলের আয়োজিত উক্ত আলোচনায় প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলটির সহ-সভাপতি মো. রুহুল আমিন।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন

শিল্প ও ব্যবসা খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৮ সাল শুরুরবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী