মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয় কর্মশালা

সাতক্ষীরায় অর্জন ফাউন্ডেশন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে স্থানীয় পর্যায়ে সিএসও নেটওয়ার্ক কর্র্তৃক নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও ওমেন’র সহযোগিতায় আয়োজিত ‘নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা ১২ মে ২০২৬ মঙ্গলবার সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফ্রিডম অব রিলিজিয়াস কমিটি, সাতক্ষীরার সভাপতি ও প্রাক্তন অধ্যাপক পবিত্র মোহন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী।

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সহকারী প্রকল্প সমন্বয়কারী সেঁজুতি ধর, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রাক্তন অধ্যক্ষ আশেক ই এলাহী, প্রাক্তন কাউন্সিলার ফরিদা আক্তার বিউটি

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, মিতালী সংস্থার সহকারী পরিচালক মনোয়রা মিষ্টি, নারী অধিকারকর্মী রফিকা রউফ লায়লা, উন্নয়নকর্মী আফরোজা সুলতানা, রফিকুল ইসলাম, অধিকারকর্মী স ম তুহিন, নারী অধিকারকর্মী কামরুন্নাহার রেখা প্রমুখ।

কর্মশালায় ‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে কৌশল নির্ধারণ, প্রকল্প সম্পর্কে ধারণা, সিডো সনদ, ইউএনএইচসিআর, স্থানীয় প্রাসঙ্গিকতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল