রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন

অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে পরিবর্তন করে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠিত এ কমিটিকে সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’র প্রয়োজনীয় সংশোধনসহ সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার জারি করা প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবকেও বোঝাবে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অর্থবছরের সময়কাল পরিবর্তনের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’র প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করতে হবে।

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।

এর আগে আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে দেশের অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১ এপ্রিল থেকে পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর গণনা করা হবে। বর্তমানে দেশে অর্থবছর শুরু হয় ১ জুলাই এবং শেষ হয় ৩০ জুন।

নতুন সময়সীমায় যাওয়ার প্রক্রিয়াকে সহজ করতে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের অন্তর্বর্তী অর্থবছর হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ওই অর্থবছর চলবে জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত। এরপর ১ এপ্রিল ২০২৮ থেকে শুরু হবে নতুন অর্থবছর।

সরকারের পক্ষ থেকে অর্থবছর পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে অবকাঠামো উন্নয়ন কাজের সময়সূচির বিষয়টি তুলে ধরা হয়েছে। বর্তমানে অর্থবছরের শেষ সময়ে অর্থাৎ জুনের পরও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ জুলাই ও আগস্ট পর্যন্ত গড়ায়। এ সময়ে বর্ষা ও ভারী বৃষ্টির কারণে অবকাঠামো নির্মাণকাজে বাধা সৃষ্টি হয়। এতে কাজের গতি কমার পাশাপাশি কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অর্থবছর এপ্রিল থেকে মার্চ করা হলে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অবকাঠামো উন্নয়নের বড় কাজগুলো শেষ করার সুযোগ তৈরি হবে। ফলে বর্ষাকালে উন্নয়নকাজ পরিচালনার কারণে সৃষ্ট জটিলতা কমবে এবং প্রকল্প বাস্তবায়নে সময় ব্যবস্থাপনাও সহজ হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ