বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্থমন্ত্রীর বড় জামাতার ইন্তেকাল, লন্ডনের ফাঁকা বাসায় লাশ উদ্ধার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল- এর বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ডনে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অর্থমন্ত্রী তার জামাতা মো. দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের স্থানীয় নিময়কানুন পালন করে মরহুমের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তথ্যবিবরণী-পিআইডি

এদিকে, জানা গেছে, মৃত্যুকালে মো. দিলশাদ হোসেনের বয়স হয়েছিল ৪৬ বছর।

তিনি ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভা‌গনে ও সাঈদ খোকনের ফুপাতো ভাই।

মো. দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার (১৬ এপ্রিল) তিনি মৃত্যুবরণ করেছেন। এ সময় তার পরিবারের সদস্যরা দেশে অবস্থান করছিলেন। রোববার পুলিশ এসে বাসার দরজা ভেঙে লাশ বের করে মর্গে নিয়ে গেছে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল