বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না- জয়পুরহাটে তথ্যমন্ত্রী

‘অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না’ বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার বিকেলে জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ ময়দানে আয়োজিত এ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতি একটি মহান ব্রত এবং দলের জন্য নি:স্বার্থভাবে কাজ ও ত্যাগ স্বীকার করেছেন এমন নেতারাই এখন নেতৃত্বে আসবেন। অর্থ দিয়ে রাজনীতি কিনতে দেয়া যাবে না।’

বিএনপি প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘জনগণের ওপর বিএনপির আস্থা নেই। সেজন্য জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে ইউপি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে আগেই ঘোষণা দিয়েছে।’

‘দেশের উন্নয়ন বিএনপি দেখতে পায়না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ পদ্মাসেতু করতে পারবে না, পদ্মা সেতু হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে, তিনি দেশে বিধবা, স্বামীপরিত্যক্তা ও বয়স্কদের জন্য ভাতা চালু করেছেন, ভিক্ষা দেওয়ার লোক পাওয়া যায়না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন বিশ্বে এখন রোল মডেল।’

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত এস এম কামাল হোসেন এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা পরিষদ চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আরিফুর রহমান সম্মেলন উদ্বোধন করেন এবং সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন প্রধান বক্তার বক্তৃতা দেন।

জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রাজা চৌধুরী, এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জয়পুরহাটের পৌর চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনেরবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য