বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইনজীবী সাইফুল হত্যায় ৩ দিন পর বাবা-ভাইয়ের ২ মামলা

চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তিন দিন পর দুটি মামলা করেছেন তার স্বজনেরা। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম কোতয়ালি থানায় মামলা দুটি করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম শনিবার গণমাধ্যমকে জানান, সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ও ছোট ভাই খান এ আলম বাদী হয়ে মামলা দুটি করেছেন।

জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। আর আদালত চত্বরে ভাঙচুর ও হামলার ঘটনায় সাইফুলের ভাই খান এ আলম বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।

সাইফুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, দাফন-কাফন ও পারিবারিক শোক কাটিয়ে উঠতে সময় লাগায় মামলা করতে বিলম্ব হয়েছে। মামলায় নিরীহ কাউকে নয়, ঘটনার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদেরই আসামি করা হয়েছে।

এদিকে, ২৬ নভেম্বর আদালতে ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ইসকনের সঙ্গে সম্পৃক্ত ৭৬ জনের নাম উল্লেখ করে ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে ১৪ জনকে চিহ্নিত করেছে।

পুলিশ বলছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বেবিস্তারিত পড়ুন

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২বিস্তারিত পড়ুন

শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়াবিস্তারিত পড়ুন

  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
  • পে স্কেলে উচ্চ পদে কমবে ইনক্রিমেন্ট, বাসা ভাড়াতেও কাটছাঁট
  • আরও ৯০ দিনের ডাকসুর দায়িত্বে সাদিক কায়েমরা, তবে…
  • আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটির প্রতিবেদন
  • ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
  • ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড রায়
  • ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…