মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজের পর আইসিসির হালনাগাদ ওয়ানডে খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করে বোলারদের তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন মিরাজ। পুরো সিরিজে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অলরাউন্ড নৈপুণ্যে দলকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তিন ম্যাচেই কিপটে বোলিং করেন তিনি। ইকোনমি রেট ছিল দারুণ।

এই পারফরম্যান্সের ফলে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় আরও দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি।

শুধু মিরাজ নন, বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মুস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। ৬৫ ধাপ এগিয়ে এখন তিনি ৯৮তম স্থানে।

ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান তামিম ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন। লিটন দাস এগিয়েছেন ১০ ধাপ, এখন তার অবস্থান ৮২তম।

পাকিস্তান দলের মধ্যেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি দেখা গেছে। সালমান আলি আঘা ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায়ও তিনি তিন ধাপ এগিয়ে যৌথভাবে দশম। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় এখন যৌথভাবে ২৫তম।

এদিকে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পর টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা রেটিং নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন স্যান্টনার।

নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ১৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫১তম হয়েছেন। ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠেছেন ডেভন কনওয়ে। এই তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩৩ রান করার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন। একই সঙ্গে অটনিল বার্টম্যান ২৩ ধাপ এগিয়ে টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ৭৩তম স্থানে পৌঁছেছেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান