শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে : শেখ হাসিনা

অনেক বাধা-বিপত্তির মধ্যেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা সিটি কলজে ভোট দিয়ে একথা বলেন তিনি।

তার সঙ্গে তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিও ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটবিরোধীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা দেশের মানুষের কল্যাণ চায় না, গণতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস নৈরাজ্য করছে বিএনপি।

তিনি বলেন, এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি। জেল-জুলুম মামলা-হামলার শিকার হতে হয়েছে। ভোট অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। ভোট দেবে এটাই বড় কথা। আমি আশা করি, দেশের মানুষ ভোট কেন্দ্রে আসবে, ভোট দেবে। তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে।

বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা ভোটে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, বিএনপি ভোটের পক্ষে থাকার কথা নয়। তাদের উৎত্থান সন্ত্রাসের মাধ্যমে। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। সন্ত্রাসী দল কী বলল না বলল সেটা বড় নয়। বাংলাদেশের মানুষ এই ভোটে অংশ নিচ্ছে কি না, তারা এটিকে গ্রহণ করছে কি না সেটাই বড়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। জনগণ আমাদের মূল শক্তি। এখানকার জনগণ তাদের ভোটাধিকার প্রযোগ করবে, গণতন্ত্র সমুন্নত রাখবে। গণতন্ত্র থাকলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে। আমি কনফিডেন্ট, নৌকার জয় হবে। জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, নিজ ঘরে ক্ষমতার জন্য যারা সন্ত্রাস করে, তারা জনগণের রাজনীতি করে না। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করণীয় তা করেছে আওয়ামী লীগ সরকার। জনগণ আওয়ামী লীগের পাশে আছে।
বিএনপি-জামায়াতের হরতাল তাল হারিয়ে ফেলেছে। যারা হরতাল করছে তারা বাংলাদেশের নাগরিক, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কোনো অভিযোগও তুলবেন না বলে জানিয়েছেন শেখ হাসিনা।

একই রকম সংবাদ সমূহ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্রবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
  • কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ
  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির