সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ঢাবির ২ ছাত্র

আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র।ওই শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হচ্ছে অনশন থেকে সরবেন না তারা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা ওই দুই ছাত্র তিন প্লেকার্ড হাতে নিয়ে অনশনে বসেছেন। যেখানে লিখা, ‘আমরণ অনশন আওয়ামীলীলর নিষিদ্ধ ও বিচার চাই’, ‘আমরণ অনশন, শহিদ আবু সাঈদ ওয়াসিস মুগ্ধের রক্ত লাল, আওয়ামীলীগের সেল্টার দেয় কোন দালাল।’ ওই ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক ও ২২-২৩ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের আবু সাঈদ।

জানা যায়, শুরুতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে আমরণ অনশনে বসার ঘোষণা দেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক। তিনি বলেন, ‘শুরুতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামের একটি গ্রুপে স্ট্যাটাস দিই, পরে অনেক শিক্ষার্থীই সংহতি জানান। এর মধ্যে সাঈদ আমার সঙ্গে অনশনে বসার ঘোষণা দিয়ে অনশনে বসেছেন। এতোদিন হয়ে গেল, এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারল। তারা ২ হাজারের মতো মানুষ মেরেছে, এই জুলাই গণঅভ্যুত্থানে। এছাড়া বিগত ১৫ বছরে যে ধরনের অপরাধ করেছে সবগুলোর বিচার নিশ্চিত করতে হবে।’

বিচার নিশ্চিত না করা হলে অনশন থেকে উঠবেন না উল্লেখ করে আবু সাঈদ বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হচ্ছে, আমরা এখান থেকে সরছি না। আমরা চাই, অবিলম্বে আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচার দাবি নিশ্চিত করা।’

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা