বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আগামিতে আর আমি-তুমি-ডামি ভোট হবে না’ : কেন্দ্রীয় ছাত্রদল সেক্রেটারি নাসির

সানবীম করিম সিয়াম, রাসেল হোসেন ও সাইফুল ইসলাম: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, ‘আগামিতে আর আমি, তুমি, ডামি ভোট হবে না। দিনের ভোট রাতে হবে না, জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা যাবে না। এবার নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দেয়া যাবে।’

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত বিএনপির লিফলেট ও ধানের শীষ প্রতীকের সিম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।

কলারোয়া পৌর বাজার, কাজিরহাট বাজার ও বামনখালী বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানদার, পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘সাতক্ষীরার মানুষ অত্যাধিক নির্যাতিত ছিলো। ছাত্র-জনতার মহাবিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট পালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে দেশ আরো অগ্রগামি হবে ইনশাল্লাহ।’

এক প্রশ্নের জবাবে ছাত্রদলের এই শীর্ষ নেতা আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা ব্যবসা বানিজ্যের সিন্ডিকেট করে রেখেছিলো। যার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তি। সিন্ডিকেট ভাঙতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো।’

আরেক প্রশ্নের জবাবে ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘ছাত্রসমাজের সাথে কথা বলে অচিরেই সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করা যাবে বলে আশা করি।’

লিফলেট বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান পলাশ ও মারুফ উল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, সরকারি কলেজ ছাত্রদলের কাইফুর রহমান সৈকতসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির কলারোয়ায় আসায় তাকে শুভেচ্ছা জানান কলারোয়া উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, পৌর সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্মম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, স্বেচ্ছাসেবকদলের উপজেলা আহবায়ক মোশারফ হোসেন, পৌর আহবায়ক আব্দুস সালাম দিলুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপজেলার কাজিরহাট বাজারে অনুরূপভাবে লিফলেট ও ধানের শীষ প্রতীকের সিম্বল বিতরণ করেন।
সেসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ.সাধারণ সম্পাদক অধ্যা, রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শাহাদাৎ হোসেন, হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মৎস্য সম্পাদক সাবেক মেম্বার নজরুল ইসলাম, সহ.সম্পাদক রাশেদ জামিল মিলন, জেলা যুবদলের সাবেক সহ.সভাপতি সরদার মুনছুর আলী, বিএনপি নেতা নেফেজ উদ্দীন, সরদার জিয়া, বাবু, হাফিজুর জুয়েল, শাহ আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা