আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে: ইসি আনিছুর


নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দেব। ভোট আমরা ভালো বললে হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
তিনি বলেন, আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। আমরা অন্ধ হয়ে যাব। কোনো পক্ষে থাকব না। আপনারা অপেক্ষা করুন। কোনো সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে।
বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে ইসি আনিছুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসি আনিছুর রহমান বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন তারা এলেই আমরা ভিসা দিয়ে দেব। দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
এ সময় ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ঘিরে কয়েক সপ্তাহ ধরে আলোচনাবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেনবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন


