রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী নির্বাচন বিষয়ে ফখরুলের কাছে জানতে চাইলেন জার্মান রাষ্ট্রদূত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? তা জানতে চেয়েছেন জার্মান রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কথা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন? জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র সম্পর্কে বিশ্বব্যাপী সবাই অবগত। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে।

এসব ব্যাপারে তারা অবগত আছে। বাংলাদেশের বিষয়ে বিশ্বব্যাপী যে আলোচনা হচ্ছে জার্মানিও তার একটি অংশ। মানবাধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আমেরিকা বলছে, ব্রিটেনেও বলছে।

আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আমীর খসরু বলেন, নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না।

কারণ আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে জার্মানি জানতে চেয়েছে, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সকলের চোখ বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? তারা (জার্মানি) চোখ রাখছে। তারাও দেখতে চাচ্ছে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কোথায় যায়? সেটাতে তারা চোখ রাখছে। তারাও পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির বিষয়ে সবাই অবগত আছেন। এখানে অবগত করার কিছু নেই। এখন দেশে-বিদেশে বাংলাদেশের সার্বিক অবস্থা সবারই জানা আছে।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কিছু বলেছেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, না, না। এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো বিএনপির নিজস্ব ব্যাপার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর রাষ্ট্রদূত নিয়েছেন বলেও জানান আমীর খসরু। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জার্মান দূতাবাসের উপপ্রধান উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান
  • সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
  • ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী