সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, ‘তবে’…: আইসিজি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে যথাযথ সংস্কার ছাড়া আগাম নির্বাচন হলে তাতে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় আসবে। ‘তবে’ তারা আগের সরকারের চেয়ে কতটুকু ভালো শাসন দিতে পারবে তা নিয়ে সংশয় আছে।

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কাজের পর্যবেক্ষণ ও বর্তমান করণীয় নিয়ে ব্রাসেলসভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) পর্যবেক্ষণে এমনটাই উঠে এসেছে।

বৃহস্পতিবার ‘বাংলাদেশে নতুন যুগ? সংস্কারের প্রথম ১০০ দিন’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভবিষ্যতে টেকসই ও ভালো শাসন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত একটি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সংস্কারকৃত নির্বাচনব্যবস্থার অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা এবং এটি ১৮ মাসের বেশি বাড়ানো উচিত নয়।

প্রবল গণরোষের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ায় রাজনৈতিক সংস্কৃতি নবায়নের সুযোগ তৈরি হয়েছে, যা দেশকে তিক্ত বিভাজন ও সহিংসতার বাইরে রাখতে পারে বলে মনে করে ক্রাইসিস গ্রুপ।

অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার তাগিদ দিয়ে প্রতিবেদনে বলা হয়, সরকারের প্রতি বাংলাদেশের জনগণের যাতে দৃঢ় সমর্থন থাকে তা নিশ্চিত করতে দৃশ্যমান সুফল দিতে হবে। তা না হলে বিকল্প কিছু ঘটলে তা কারও জন্য ভালো হবে না।

ক্রাইসিস গ্রুপ মনে করে, শেখ হাসিনার শাসনের পনেরো বছর পর বাংলাদেশে শাসন ব্যবস্থার উন্নতির জন্য এবং আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান ঠেকানোর এমন একটি সুযোগ এসেছে যা একটি প্রজন্মে একবারই আসে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে।

অন্তর্বর্তী সরকারের উচিত উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা।

ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়, দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনও হবে অনেক বড় অর্জন। প্রধান রাজনৈতিক পক্ষগুলোর সমর্থন ধরে রাখা ইতোমধ্যেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। কেউ কেউ আগাম নির্বাচনের সুবিধার জন্য অবস্থান নিয়েছে।

এই অবস্থায় ক্রাইসিস গ্রুপের পর্যবেক্ষণ, আগামী নির্বাচনে সম্ভবত ক্ষমতা কিছুটা কাটছাঁট করে ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। তবে যথাযথ সংস্কার ছাড়া ক্ষমতায় গেলে দলটি আগের চেয়ে ভালো কিছু করে দেখাতে পারবে কি না তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে।

সংস্থাটির আশঙ্কা, বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্যভাবে অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে, এতে সামরিক শাসনামলের সূচনা হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকার ১৩টি পয়েন্টে বসানো হয় সেমি অটোমেটেডবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

  • বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা