শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজমির দরগার পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাইলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলে এসেছেন, জীবনে তার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। তার চিন্তাচেতনায় শুধুই দেশ ও দেশের মানুষের কল্যাণ। ভারতের রাজস্থানের আজমিরে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতেও প্রধানমন্ত্রীর কথায় সে চিন্তারই প্রতিফলন দেখা গেলো।

দরগাহের পরিদর্শন বইয়ে বাংলাদেশের সরকারপ্রধান লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাই।’ পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রীর এ লেখাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেই ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাই—শেখ হাসিনা, ৮/৯/২০২২।” বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে দেশ ও দেশের মানুষের জন্য ভালোবাসা, প্রার্থনা, চাওয়া কতখানি জুড়ে আছে, সব এ লেখাই বলে দেয়, যা তিনি হযরত খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি (র.) এর মাজার জিয়ারত করে লিখেছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আজমিরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারত করেন। এসময় সেখানে নফল নামাজ আদায় এবং দোয়া ও মোনাজাত করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজমির শরিফে পৌঁছে প্রধানমন্ত্রী নফল নামাজ আদায় ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী।

দিল্লিতে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার এ সফর শুরু করেছিলেন। আর আজমির শরিফে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার সফর শেষ করছেন।

বৃহস্পতিবারই (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফিরে আসবেন সরকারপ্রধান।

একই রকম সংবাদ সমূহ

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের মধ্যে কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের নানা ধরনেরবিস্তারিত পড়ুন

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আগামীবিস্তারিত পড়ুন

  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী