সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকার এ কর্মসূচি স্থান পেয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট এবং ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলসহ বিভিন্ন গণমাধ্যম এ কর্মসূচির খবর প্রকাশ করেছে।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন।

এ দিন প্রায় এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিলেন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করে এবং ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের সমাবেশ। সংবাদমাধ্যম ফাস্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট জাতীয় সংকট : গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষের সমাবেশ।’

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ঢাকায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে, যা অস্থিরতা বাড়িয়েছে।

প্রায় ১ লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে থাকেন। অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করে প্রতিবাদ জানান।

টরেন্টো স্টার নামের একটি গণমাধ্যমে ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ’ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এছাড়া দ্য ইন্ডিপেন্ডেন্ট, এমএসএন, স্টার ট্রিবিউন, সিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের বড় কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা এপি। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে। যদিও এপির শিরোনামে এই বিষয়টি নেই। তারা শিরোনাম করেছে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র‌্যালি।’ অপরদিকে টাইমস অব ইসরায়েল একই খবরের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি।’

প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় হামলার নিন্দা জানাতে র‌্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশ ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’-এর মতো স্লোগান দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অনেকের ছবি পিটিয়েছেন। র‌্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী কুশপুত্তলিকা নিয়ে এসেছিলেন।

প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ অফিসিয়ালি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে বলেও উল্লেখ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব