সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্দোলনে শিক্ষার্থীদের নিজস্ব প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারের পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার

আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ না করে প্রয়োজনে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ব্যবহারের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশ সদর দপ্তরের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

রাস্তা বন্ধ করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমি ছাত্রদের বলব, তারা যেন তাদের দাবি-দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং আন্দোলনের প্রয়োজনে তাদের নিজস্ব কলেজের মাঠ ব্যবহার করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত আসামিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তাদের অনেকেই দেশে নেই। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে। আর যারা দেশে আছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

উত্তরা পশ্চিম থানাসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

একই রকম সংবাদ সমূহ

দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকেবিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষক দিবস উপলক্ষ্যে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ টাকা করেবিস্তারিত পড়ুন

  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে: ইসি মাছউদ
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন
  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী