বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে একই পরিবারের আটজন সদস্য হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

নানগারহারের গভর্নর জাইয়ুল হক আমারখিল বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পাঁচ ভাই ও তাদের তিন চাচাতো ভাই মারা গেছেন।

আমারখিল এএফপিকে বলেন, ঘটনাটি তদন্তের আওয়তাধীন, তবে প্রাথমিক তথ্যে দেখা গেছে জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে।

নানগারহার পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিশ্বের অন্য সব মুসলিম দেশের মতো আফগানিস্তানেও এখন পবিত্র রমজান মাস পালিত হচ্ছে। রোজা রাখার পর প্রতি রাতে তারাবিহ নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে জড়ো হন।

প্রতিশোধমূলক হত্যাকাণ্ড আফগানিস্তানে প্রায়ই ঘটে। মর্যাদা অক্ষুণ্ণ রাখার পুরনো রীতি মেনে পরিবারগুলো প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায়।

এ ধরনের সহিংসতা অনেক সময় কয়েক যুগ ধরেও চলে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এ প্রতিহিংসা সঞ্চারিত হয়।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড