রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আয়নাঘর বের করতে ২ বছর লাগলো কেন? জবাবে যা বললেন তাজুল ইসলাম

‘আয়নাঘর বের করতে ২ বছর লাগলো কেন?’ এমন প্রশ্ন করেছেন অনেকেই। এই প্রশ্নের জবাব দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

২ আগস্ট ১টা ৪৭ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জবাব দেন তিনি।

মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, ‘আয়নাঘর নিয়ে গতকালের রিপোর্টের পর কিছু লোক বলছে- এটা বের করতে ২ বছর লাগলো কেন? তারা কিছু না বুঝেই কথা বলছেন। বাস্তবে ২০২৪-এর ডিসেম্বরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‍্যুনালে এর তদন্ত সংস্থা ও গুম কমিশন মিলে এই আয়নাঘরগুলো বের করে ফেলে। প্রসঙ্গত উল্লেখ‍্য যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‍্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুনর্গঠিত হয় ২০২৪-এর সেপ্টেম্বর মাসে। তদন্ত সংস্থা পুনর্গঠনের তিন থেকে চার মাসের মধ‍্যেই প্রধান আয়নাঘরগুলো খুঁজে বের করা সম্ভব হয়।’

তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি টিএফআই, জেআইসি এবং আগারগাঁও র‍্যাব-২-এর অধীনস্ত সিপিসি-৩-এর গোপন বন্দিশালাসমূহ ভিজিট করেন। সেসময়ে প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশে আন্তর্জাতিক গণমাধ‍্যম আল জাজিরা ও নেত্র নিউজের সাংবাদিক ও ফটোগ্রাফারদের সাথে নেওয়া হয়েছিল। যৌক্তিক কারণে আগে এই সাইটগুলোতে দেশীয় গণমাধ‍্যমের সাংবাদিকদের সাথে নেওয়া সম্ভব হয়নি।’

সবশেষে তাজুল ইসলাম লিখেছেন, ‘টিএফআই সংক্রান্ত মামলার তদন্ত শেষ হয়ে বর্তমানে বিচারকার্য চলমান। গতকাল ট্রাইব‍্যুনালের মাননীয় বিচারকগণ অপরাধের প্রধান আলামত হিসেবে এই ঘটনাস্থল ভিজিট করতে গিয়েছিলেন। ট্রাইব‍্যুনালের অনুমতিক্রমে সাংবাদিকগণ প্রথমবারের মতো স্বচক্ষে এই ভয়াবহ ক্রাইম সাইট দেখার সুযোগ পান।’

একই রকম সংবাদ সমূহ

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস

ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগ্রহীবিস্তারিত পড়ুন

  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি
  • যাত্রাবাড়ীতে ৭৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী