শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলীপুরে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক*

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় সাতক্ষীরার আলীপুরে শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য শীর্ষক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

কোর সাপোর্ট মডেল প্রকল্পের আলোকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. হুসাইন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পথনাটক উপভোগ করেন, সাতক্ষীরা’র স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, ওয়ান স্টপ ক্রাইসিস’র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

পথনাটক শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আলীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম (লাকি)।

কায়পুত্র সম্প্রদায়ের লোকেরা তাদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে খাস জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুপেয় পানি প্রভৃতি বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে যাদের মুল জীবিকার একমাত্র উৎস শুকর চরানো। সরকারি সকল সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কায়পুত্র সম্প্রদায়ের মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্সে’র প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, বিজনেস ডেভলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ, প্রজেক্ট অফিসার সাজেদা হোসেন, কমিউনিটি মোবিলাইজার মো. সালাউদ্দীন রানা, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অফিসার মো. জাকির হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস