মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জলবায়ু পরিবর্নজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ

আশাশুনিতে জলবায়ু পরিবর্নজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর রবিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় লিডার্সের বাস্তবায়িত “Protect L&D: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প”এর উপকারভোগী জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ সর্বমোট ১০০ জন যুব-নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ডিগনিটি সামগ্রী প্যাকেজে ছিল ১টি ঢাকনাসহ বালতি, ৫ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১ পিচ তোয়লে, ১টি স্যাভলন সাবান, ১ প্যাকেট ওয়াশিং পাউডার ও ১টি লিকুইড স্যাভলন বোতল। প্রকল্প অফিসার জনাব রওনক আরা এর সঞ্চালনায় উক্ত ডিগনিটি সামগ্রী বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস এম হুসেনুজ্জামান, চেয়ারম্যান, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাশেদ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আশাশুনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি জলবায়ু এ্যডভোকেসি ফোরামের সদস্য জনাব বনমালী দাশ ও অবলম্বন ফুড ব্যাংকের সভাপতি জনাব যমুনা রানী ও প্রকল্পের টিম লিডার রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রনজিৎ কুমার মন্ডল বলেন নারীগন যদি শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য থাকেন তাহলে দূর্যোগকালীন সময়ে ঐ পরিবারে ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব। আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীগনের ক্ষয়-ক্ষতি মোকাবেলা করে টিকে থাকার স্বক্ষমতা বৃদ্ধির জন্য পাইলট প্রকল্প হিসাবে এই প্রকল্প কাজ করবে পাশাপাশি ক্ষতিগ্রস্থ জনগনের ক্ষতিপুরন প্রদান কর্মকৌশল প্রনয়নে ভূমিকা রাখবে। প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সকে অভিনন্দন জানিয়ে বলেন যুবনারীদের মাঝে যে সকল সামগ্রী প্রদান করা হচ্ছে সেগুলি এই দুর্যোগ পীড়িত লবনাক্ত এলাকার যুব-নারীদের স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলার জন্য বিশেষ অবদান রাখবে এবং দুর্যোগ কালীন সময়ে সেচ্ছাসেবী ভূমিকা পালনে সক্ষম হবে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী