রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে পুলিশ সুপারের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে আশাশুনি থানাধীন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়, নাকতাড়া বাজার, মানিকখালি আদর্শ গুচ্ছগ্রাম সহ বেশ কিছু এলাকায় গরীব, দুস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে শুক্রবার সকালে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমি বিভিন্ন এলাকায় ঘুরে গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। তাই কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করি।

কোনো দুস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), বিশ্বজিৎ কুমার, অফিসার ইনচার্জ, আশাশুনি থানা, শ্যামল কুমার চৌধুরী, টিআই(প্রশাসন), সদর ট্রাফিক, ইয়াছিন আলম চৌধুরী, ডিআইও-১, ডিএসবি, সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন

  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই