বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে প্রশিক্ষন ছাড়াই আবু সেলিম টট প্রশিক্ষক হিসেবে নিয়োজিত

স্টাফ রিপোর্টার: আশাশুনিতে কোন রকম প্রশিক্ষণ ছাড়াই সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম টট প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিষয়টি নিয়ে শিক্ষা অফিস সহ শিক্ষকদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানাগেছে, আশাশুনি উপজেলার ইউআরসিতে প্রাক—প্রাথমিক শিক্ষকদের কারিকুলাম বিস্তরণ করতে মৌলিক নির্দেশনা এবং শিশুদের বিকাশ বৃদ্ধিসহ শিক্ষা কার্যক্রম ও শিশুদের সার্বিক বিষয়ে ধারণা দিতে টট প্রশিক্ষনের সিদ্ধান্ত গ্রহণ করে প্রাথমিক শিক্ষা অফিদপ্তর।

প্রশিক্ষণটি গত ইং ১০/০১/২৪ তারিখে শুরু হলেও নির্দেশনায় একজন টট প্রশিক্ষক নিয়োগের কথা থাকলেও মন্ত্রানালয়ের কোন নির্দেশনাই মানছেন না আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের উদ্ধোতন কতৃর্পক্ষকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আবু সেলিমকে টট প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তাকে ইউআরসিতে ডেপুটেশনে পাঠানো হয়েছে বলে জানাগেছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন বলেন ইতিপূর্বে আবু সেলিম টট প্রশিক্ষন গ্রহণ করেছেন। সেই হিসেবে তাকে টট প্রশিক্ষক হিসেবে ইউআরসিতে ডেপুটেশনে পাঠানো হয়েছে। তবে প্রাক প্রাথমিকের টট প্রশিক্ষন আছে কিনা, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। গত ইং ০৩ অক্টোবর—২৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষন বিভাগের উপ পরিচালক মাহবুবুর রহমান বিল্লাহ স্বাক্ষরিত (স্মারক নং ৩৭.১৮—৩৭৯) এক পত্রে প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট উপজেলাতে প্রাক প্রাথমিকের প্রশিক্ষক পাওয়া না গেলে পাশ্ববর্তী উপজেলা অথবা জেলা শিক্ষা অফিসার/পিটিআই সুপারিনটেনডেন্ট প্রশিক্ষক নিয়োগ দিবেন।

কিন্তু নিয়ম নীতিকে তোয়াক্কা না করে আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজেদের ইচ্ছে মত আইন তৈরী করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। টট প্রশিক্ষনের চাহিদা পত্র ও নিয়োগের বিষয়ে জানতে চাইলে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল বলেন প্রাথমিক শিক্ষা অফিসে প্রশিক্ষনের জন্য চাহিদা পত্র পাঠানো হয়েছে।

সে মোতাবেক সহকারী শিক্ষা অফিসার আবু সেলিমকে ইউআরসিতে ডেপুটেশনে পাঠানো হয়েছে এবং আবু সেলিম আমাদেরকে (ইউআরসি-কে) বলেছেন তিনি ২০১৪সালে টট প্রশিক্ষন গ্রহণ করেছেন। জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল বলেন উপজেলাতে টট প্রশিক্ষক না থাকলে আমাদের কাছে চাহিদা পত্র প্রেরণ করলে আমরা অবশ্যই টট প্রশিক্ষক পাঠাতে বাধ্য। তবে আশাশুনি উপজেলা থেকে টট প্রশিক্ষনের জন্য কোন চাহিদা পত্র পাঠানো হয়নি এবং আমরা পাইনি।

এভাবে সরকারি প্রতিষ্ঠানে দিনের পর দিন বে—আইনি ভাবে অনিয়ম করে শিক্ষা অধিদপ্তরকে বোকা বানাচ্ছে আশাশুনি উপজেলা শিক্ষা অফিস।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের তদারকির দিকে আঙ্গুল তুলে আলোচনা সমালোচার ঝড় বইতে শুরু করেছে। এবিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা