বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বুধহাটা ও পূর্ব কামালকাটি চ্যাম্পিয়ন

সাতক্ষীরার আশাশুনিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

বঙ্গমাতা (বালিকা) রেফারী ফারুক হোসেন, গিয়াস উদ্দীন ও শাহিনুর রহমানের পরিচালনায় পূর্ব কামালকাটি প্রাথমিক বিদ্যালয় বনাব যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় পূর্ব কামালকাটি ২-০ গোলে যদুয়ারডাঙ্গা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পূর্ব কামালকাটি দলের পাপিয়া খাতুন।

এদিকে বঙ্গবন্ধু (বালক) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফিফা রেফারী আকবর আলী, গিয়াস উদ্দীন ও শাহিনুর ইসলামের পরিচালনায় বুধহাটা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় বনাম জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।
খেলায় বুধহাটা পূর্বপাড়া দল ১-০ গোলে জামালনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে বুধহাটা দলের ইসমাইল হোসেন।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মু. মমিনুর ইসলাম মমিন পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরন চক্রবর্তী, নির্বাচন অফিসার মু. কামরুজ্জামান শিকদার, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী