শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত

ব্রেকিং দ্য সাইলেন্স এর বাস্তবায়নে অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় আশাশুনি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে “ব্লু ইকোনমিক এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্পের আলোকে র্যালী,আলোচনা সভা, ৫০ জন প্রকল্প অংশীদারদের মধ্যে ১০০ কদবেল চারা ও আম্রপালি গাছের চারা বিতরন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, বিটিএস প্রজেক্ট অফিসার আব্দুল খালেক, প্রজেক্ট ভলান্টিয়ার, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিণ্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতির সমাপনি বক্তব্যে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর বলেন ”আমাদের উদ্যোগে সার্বিক পরিবেশের উন্নতি করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ নারী, শিশুর মানসিক স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা দিতে এবং তাদের অধিকার সমুন্নত রাখতে, তাদের অধিকার ন্যায্যতা পেতে এ প্রকল্প অংশীদারদের নিয়ে কাজ করছে। আমাদের পূর্ণ সমর্থন, সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার