সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে তাঁতীদল নেতা রিপন ও বিএনপি নেতা ছট্টুর বিরুদ্ধে অবৈধভাবে মাছের ঘের জবরদখলের চেষ্টা এবং ডিসিআরকৃত জমি থেকে ভূমিহীন পরিবার উচ্ছেদ এবং ৫০ হাজার টাকা চাঁদাদাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়দের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রিপন ও ছট্টু চক্রটি পরিকল্পিতভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করে মাছের ঘের দখল অন্যথায় ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ডিসিআরকৃত জমির ঘের দখল আমাদের মত সাধারণ মানুষের জীবন ও জীবিকায় আঘাত করছে। আমরা এসব চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তিু চাই।

মানববন্ধনে ভুক্তভোগী শ্রীউলা ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি একজন কৃষক ও ভূমিহীন হিসেবে ২০২৫ সাল থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার সরকারি ১নং খতিয়ানের ২৫২৫ দাগভুক্ত প্রায় দুই একর খাস জমি ইজারা নিয়ে তার ভাইসহ নিয়মিত মাছ চাষ করে আসছেন। কিন্তু শুরু থেকেই এই রিপন-ছট্টু চক্র প্রভাবশালী হওয়ায় তার দখলীয় জমি কেড়ে নেওয়ার জন্য নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা (মিস কেস) দায়ের করা হয়, যেগুলো ইতোমধ্যে সরকারের পক্ষে নিষ্পত্তি হয়েছে। তবুও প্রতিপক্ষরা থেমে না থেকে নতুন করে দখলচেষ্টা অব্যাহত রেখেছে।

আমিরুল ইসলাম বলেন- গত ১১ মে সকাল ১০টার দিকে শ্রীউলার লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের পুত্র ও তাঁতীদল নেতা রিপন মল্লিকের নেতৃত্বে ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক, হাফিজ মল্লিক এবং গাজীপুর গ্রামের আব্দুস ছাত্তার মোড়লের ছেলে বিএনপি নেতা রফিকুজ্জানন ছট্টুসহ কয়েকজন তার মাছের ঘেরে অবৈধভাবে প্রবেশ করে বেঁড়িবাঁধ কেটে দেয় এবং একটি বাসায় আগুন ধরিয়ে দেয়।

এর আগে, রিপন-ছট্টু এসব ভুক্তভোগী পরিবারের কাছে ৫০ হাজার টাকা চেয়ে না পেয়ে তারা এই হামলা চালিয়েছে বলে জানান স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীউলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম সরদার বলেন, এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে ভয়ভীতি, মিথ্যা মামলা ও প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করছে। তাদের সাঙ্গ-পাঙ্গরা বলে বেড়ায় প্রশাসন তাদের হাতের মুঠোয়। রিপন -ছট্টু জেলার বড় নেতা। এতে অসহায় পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মরিয়ম বিবি বলেন, ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ডিসিআরকৃত জমি দখল, জবরদখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় মানববন্ধনে কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, ডা. রিপন, কাজল, আবু সাঈদসহ শতাধিক ভুক্তভোগী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত

​বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধ এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বেগবান করার অঙ্গীকার নিয়েবিস্তারিত পড়ুন

মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দত্তবাগ এলাকায় আজিজুলের চায়ের দোকানকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
  • ​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা