বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শিশু ধর্ষন মামলার আসামির স্বজনদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

অসহায় পরিবারের শিশু কন্যা ধর্ষন মামলার আসামীর স্বজন কর্তৃক মামলা তুলে নিতে বাদীকে খুন জখমের হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনি উপজেলার মিত্রতেতুলিয়া গ্রামের হরমুজ গাজীর স্ত্রী ফিরোজা খাতুন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা অত্যান্ত অসহায় নিরিহ ও গরিব খেটে খাওয়া মানুষ। আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকার মৃত. শাহ গোলাম ইদ্রিসের পুত্র ভয়ঙ্কর সন্ত্রাসী ২টি ধর্ষনসহ একাধিক মামলার আসামী মিজানুর রহমান মন্টু আমার শিশু কন্যা (১০) কে গত ১২/০৯/২০২০ তারিখে কৌশলে ডেকে নিয়ে মৃত. ইয়াকুব আলীর স্ত্রী আমিরন ওরফে আম্বিয়া খাতুনের ছাগল ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। আমার ভাগ্নি নাবালিকা কন্যাকে না পেয়ে খোজাখুজি করতে থাকে। একপর্যায়ে উক্ত স্থানে গিয়ে আমার কন্যাকে ধর্ষন করা অবস্থায় দেখতে পায়। পরে মন্টু বিষয়টি কাউকে না বলার জন্য আমার কন্যা এবং ভাগ্নিকে হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে কন্যার যৌনাঙ্গে ব্যথা অনুভব হলে আমার জা নাজমা খাতুন কে বিষয়টি বলে। এঘটনা অবগত হওয়ার পর আমি বাদী হয়ে মন্টুর বিরুদ্ধে আশাশুনি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করি যার নং- ১১, তাং- ১৪/০৯/২০২০। উক্ত মামলায় থানা পুলিশ প্রায় ১ মাস ২০ দিন পর মন্টুকে আটক করে কারাগারে প্রেরণ করে। ধর্ষক বর্তমানে কারাগারে থাকলেও তার স্বজনরা উক্ত মামলা তুলে নিতে আমাকে, আমার পরিবারের সদস্যদের এবং মামলার স্বাক্ষীদের খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিয়ে যাচ্ছে।

একদিকে আমার শিশু কন্যার জীবনটা নষ্ট করে দিয়েছে। অন্যদিকে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি ধামকি। মন্টু ইতোপূর্বে একই এলাকার এক গৃহবধূকে ধর্ষন করায় প্রায় ৯মাস জেল হাজত খেটে জামিনে মুক্তি পায়। এছাড়াও তার বিরুদ্ধে গরু চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজী, মারপিট, অস্ত্র ও অপহরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে আমরা জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তনি একজন অসহায় মাতা হিসেবে শিশুকন্যাকে ধর্ষন মামলার আসামীর দৃষ্টান্ত শাস্তি এবং তার স্বজন কর্তৃৃক হুমকি ধামকির প্রতিকারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২