শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে স্কুলের জমি জবর দখলে বাঁধা দেওয়ায় ইজারা গ্রহিতাকে মারপিট: আটক ১

জি,এম আল ফারুক, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনিতে চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপীঠের জমি জবরদখলে বাঁধা দেওয়ায় ইজারা গ্রহিতা ঘের মালিককে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এঘটনায় অভিযুক্ত মুনছুর গাজী নামে যুবলীগ নেতা কে আটক করেছে থানা পুলিশ।

সে আশাশুনির বালিয়াপুর গ্রামের তাইজুদ্দিন গাজীর ছেলে ও শোভনালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

হামলায় গুরুতর আহত ঘের মালিক বাটরা গ্রামের মৃত শামসুদ্দিন সরদারের ছেলে সাইদ সরদার জানান, চাম্পাফুল আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যাপীঠের নামে আশাশুনির বালিয়াপুর মৌজার ২:২২ একর জমি উক্ত মুনছুর আলী প্রায় ১০ বছর যাবত দলীয় প্রভাব খাটিয়ে জবর দখল করে রেখেছিল।

স্কুল কর্তৃপক্ষ কোন হারীর টাকা না পেয়ে সভাপতির (ইউএনও, কালিগঞ্জ) মাধ্যমে আমাকে চলতি বছরের ১ জানুয়ারী থেকে ৫ বছর মেয়াদি ইজারা (ডিড) প্রদান করেন। সেই থেকে আমি শান্তিপূর্ণভাবে চাষ করে আসছি। কিন্তু আমাকে বেদখল করতে বালিয়াপুর গ্রামের মুনছুর গাজী তার লোকজন নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে।

এর জের ধরে গত ৭ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে আমি ঘেরে বাসা বাঁধার সময় তার লোকজন নিয়ে অতর্কিতে আমাকে পিটিয়ে গুরুতর জখম করে আমার ঘেরের মাছ লুট করে নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তারা আমার ঘেরে বিষ প্রয়োগ করে আরো ৫০ হাজার টাকার মাছ নিধন করে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ ঘটনায় জিআর- ৬৫/২৫ নং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত মুনছুর আলী কে ১৯ এপ্রিল আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান