রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় মহিষকুড় ফুটবল একাদশের জয়লাভ

স্টাফ রিপোর্টার: আশাশুনির কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় কাপসন্ডা ফুটবল ময়দানে ২য় খেলা শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় সূর্য সৈনিক ফুটবল একাদশ বনাম খাজরা ইউনিয়নের গদাইপুর টাইগার স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলায় টাইব্রেকারে ৩/২ গোলের ব্যবধানে গদাইপুর ফুটবল একাদশকে হারিয়ে মহিষকুড় ফুটবল একাদশ জয়লভ করেন। উক্ত খেলায় সভাপতিত্ব করেন প্রভাতী যুব সংঘের সভাপতি প্রফেসর হাবিবুর রহমান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ক্রিড়া কর্মকর্তা বাগেরহাট মোঃ জিল্লুর করিম। বিশেষ অতিথি হিসেবে খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, প্রভাতী যুব সংঘের প্রধান উপদেষ্টা সরদার মোঃ নাজিম উদ্দিন, দক্ষিন গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল লতিফ সরদার, শিক্ষক পশুপতি রায়, মোঃ হাবিবুল্লাহ,ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বুলু, প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, সাবেক সভাপতি মাইনুল ইসলাম সানা, ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমূখ।

ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আব্দুর রউফ মোড়ল ও মফিজুল ইসলাম শারাফাত।
রেফারির দায়িত্ব পালন করেন উত্তম মন্ডল। সহকারী হিসেবে আনিসুর রহমান, ইয়াসিন আরাফাত, ইউনুস আলী, মহিম মন্ডল।

শত শত ফুটবল প্রেমিক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়