বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নেমেছি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। এক বছরে আমাদের স্বপ্ন-আশা ছিল অনেক। আমরা বলেছিলাম দেশ পরিবর্তিত হবে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। দুঃখের বিষয় সে স্বপ্ন পূরণ হয়নি। বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন দেশের জন্য, একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য নয়। আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নেমেছি।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র হলে নাকি সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে জুলাই ঘোষণাপত্রে।

তিনি আরও বলেন, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে বিশাল জমায়েত হবে এবং আমাদের প্রাপ্য অধিকার অন্তর্বর্তী সরকারের কাছে বুঝে নেব। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে, জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে।

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, দিনাজপুরের মাটি ইতিহাসের সাক্ষী। ব্রিটিশ আমলের নীল বিদ্রোহ থেকে ২৪ এর গণ গণঅভ্যুত্থান। সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। খাদ্য শস্যের জন্য দিনাজপুর অন্যতম গুরুত্বপূর্ণ। দেশে উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানী। যে কৃষক ধান উৎপাদন করে সেই কৃষক ধানের ন্যায্য মূল্য পান না। ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষক ধানের মূল্য পান না। যেই দিনাজপুরের মানুষ সারাদেশের মানুষকে খাওয়ানোর সক্ষমতা রাখে, সেই দিনাজপুরের কৃষকেরা তাদের নিজেদের সন্তানদের খাওয়াতে পারেন না। আমরা এই বাংলাদেশ চাই না। দিনাজপুর উৎপাদন করবে ঢাকা ভোগ করবে, এই বৈষম্যের দেশ আমরা চাই না। আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানে সুষম বণ্টন হবে। অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে চাই।

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম-সদস্যসচিব তাসনীম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা