বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরায় পূর্ব শত্রুতার জেরে স্কুলের নৈশ প্রহরীকে মারপিট ও মৎস্য আড়ৎ ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার খাজরায় পূর্ব শত্রুতার জের ধরে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীকে মারপিট ও মৎস্য আড়ৎ ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ন্যায় বিচার চেয়ে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মেহেদী হাসান রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রতিদিনের ন্যায় স্কুল চত্বর থেকে বাইরের দিকে যাচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার দূর্গাপুর (খাজরা) গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে আফছার আলী গাজী, আব্দুল্লাহ গাজীর ছেলে শাওন হোসেন সহ আব্দুল্লাহ গাজীর স্ত্রী এলাচি বেগম ও তাদের দলবল স্কুল গেট সংলগ্ন রাস্তায় মেহেদীর গতিরোধ করে। এসময় আফছার আলী গাজীর নির্দেশে সকলেই মেহেদী হাসানের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।

মেহেদীর মা তহমিনা খাতুন বলেন, হামলাকারীরা আমার ছেলে মেহেদী হাসানকে মারপিট করতে করতে ইউনিয়ন পরিষদের দিকে নিয়ে যায়। মারপিটকালে মেহেদীর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে।

এখানেই শেষ নয়, পরে হামলাকারীরা মেহেদীর মৎস্য আড়তে ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে করে একদিকে যেমন মেহেদী মারাত্মক ভাবে আহত হয়। অন্যদিকে মৎস্য আড়তে ভাংচুরের ফলে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় আহত মেহেদীর মা তহমিনা খাতুন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা