বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাক ও চিংড়ী রেনুসহ আটক-২

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ট্রাকসহ ২ চোরাকারবারীকে আটক করেছে।

বুধবার (৯ জুলাই) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হকের দিক নির্দেশনায় বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে উক্ত মালামালসহ তাদের আটক করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২ টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রপ্তানিকৃত পণ্য বহনকারী একটি বাংলাদেশি ট্রাক ভারতে পণ্য সরবরাহ শেষে দেশে ফেরার পথে চিংড়ি মাছের রেনু নিয়ে প্রবেশ করলে ভোমরার ফলমোড় এলাকা থেকে ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৭ বোতল ভারতীয় চিংড়ির রেনু জব্দ করে। এসময় আটক করা হয় ট্রাকসহ দুই আসামিকে।

আটককৃতরা আসামীরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের বাসিন্দা মেহেদী হাসান ও সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম।

জব্দকৃত ট্রাক এবং চিংড়ি রেনুর আনুমানিক বাজারমূল্য ৮৪ লক্ষ ২০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক জানান, দুই আসামি, ট্রাক এবং জব্দকৃত চিংড়ী রেনু সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল