শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরার আশাশুনির “দাড়ার খাল” এর ইজারা বাতিল ও খাল অবমুক্ত রাখার দাবীতে এলাকার শত শত কৃষক মানববন্ধন ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশাশুনির কুল্যা ইউনিয়নের কৃষিজীবি অসহায় মানুষের অংশ গ্রহনে মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক রবিউল ইসলাম, আবু মুছা, বাবু মোল্যা, মহিউদ্দীন লাকী, মুয়াজ্জিন আঃ সাত্তার, কৃষক রেজাউল ইসলাম খোকা, আঃ গফুর প্রমুখ। বক্তাগণ বলেন, আইতলা মৌজায় বিআরএস খতিয়ান-০১, বিআরএস ১ নং দাগে ১০.২০০ একর, ৫৩ দাগে ০.৩২০০ একর, ৫৪ দাগে ৩.০৫০ একর, ৫৫ দাগে ১.০৮০০ একর, ৮৮ দাগে ১.৫৪০০ একর, ১২২ দাগে ০.৬৫০০ একর, ১১৬ দাগে ০.১৭০০ একর, ১৪৪ দাগে ১.৮৮ একর, ১৭০ দাগে ০.৩৫০০ একর, ২১২ দাগে ১.৪৭০০ একর, সর্বমোট ২১,৭১০০ একর জমি। এই জমির খাল দিয়ে দীর্ঘকাল এলাকার পানি নিস্কাশন হয়ে থাকে। খালের উভয় পাশে ৩/৪ হাজার বিঘা আবাদী জমি রয়েছে। এলাকার শত শত পরিবার জমিতে ধান চাষ করে খাদ্য যোগান ও সংসার নির্বাহ করে থাকে। মৎস্য চাষীরাও মাছ উৎপাদন করে থাকে। এলাকার কিছু স্বার্থন্বেসী মহল খালটি ইজারা নিয়ে বিধি বহির্ভুত ভাবে মাটির বাঁধ ও আড়াআড়ি ভাবে নেটপাটা দিয়ে পানি সরবরাহ রুদ্ধ করে থাকে। ফলে প্রতি বছর বর্ষার মৌসুমে ইউনিয়নের অর্ধেকের বেশী মানুষের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে। এলাকার অধিকাংশ কৃষকের ফসল নষ্ট হয়ে থাকে। ফলে এলাকার মানুষ প্রতি বছর খাদ্য অভাব ও স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত হচ্ছে। ইজারা দিয়ে সরকার যতটুকু রাজস্ব পাচ্ছে তার থেকে অযুতগুন জনসাধারণ তথা সরকারের ক্ষতি সাধিত হয়ে থাকে। কৃষকদের ফসল নষ্ট হওয়ার কারনে অধিকাংশ কৃষক হতাশাগ্রস্থ হয়ে পড়ছে। কৃষকরা সংসারের ঘাটি টানতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়ছে। বর্ষা মৌসুমে এলাকার অধিকাংশ রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় জনজীবন বিপর্যস্থ ও ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজে যেতে পারে না। পানি বন্দীর কারনে মাছ চাষীদের ঘেরের অবস্থা চরম ভাবে ভেঙ্গে পড়ায় পথে বসার উপক্রম হতে চলেছে।
বক্তাগণ আরও বলেন, গত বছর পানির চাপে এলাকা প্লাবিত হতে থাকলে প্রশাসনকে জানিয়ে এক পর্যায়ে ক্ষুব্ধ জনগণ একযোগে সকল বাঁধ কেটে প্রতিবন্ধকতা দুর করে এলাকে রাহু মুক্ত করতে সক্ষম হয়। এনিয়ে আইনী জটিলতা হলেও এলাকার সকল জমিতে বাম্পার ফলন হয়। ফলে দীর্ঘ সময়ের পরে এলাকার কৃষকদের মনে খুশির আমেজ দেখা গেছে। এবছর আবারও পানিতে ডোবার হাত থেকে রক্ষা পেতে ক্ষতিগ্রস্থ কৃষকদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে এলাকাবাসী ও জনপথকে রক্ষার দাবীতে জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়। মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার মহোদয়ের সুপারিশকৃত আবেদনপত্র পেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে সকলকে আশ্বস্থ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা