মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় এলজিইডির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলায় চৌধুরীর বাড়ির পাশ থেকে গলঘেঁষিয়া নদীর ব্রিজ পর্যন্ত ৩৪৫ মিটার রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছে না বলে দাবী জানিয়েছেন এলাকাবাসী। রাস্তার এই দ্বায়সারা কাজটি করছেন মেসার্স আলভি এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তাটির সংস্কারের জন্য বরাদ্দ ২৭ লক্ষ টাকা কিন্তুু রাস্তার কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করছে এলাকাবাসীর।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির ম্যাকাডাম করা হয়েছে সেটা নিন্মমানের ইটের খোয়া দিয়ে। ইট ভাটা থেকে দুই নম্বর ও তিন নম্বর আদলা ইট তার মধ্য বেশির ভাগ আমা ইট এনে তা ভেঙে ম্যাকাডাম তৈরি করে ওই রাস্তার কাজে ব্যবহার করতে দেখা গেছে।নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কাজ করায় কিছুদিন পর রাস্তাটি আবার আগের মতো হয়ে যাবে বলে এলাকাবাসী মন্তব্য করেন। রাস্তাটি দির্ঘদিন

এ বিষয়ে শ্রীউলা গ্রামের স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক বলেন , বালুর সঙ্গে মেশানো হয়েছে মাটি ও আমা ইট দিয়ে কাজ করায় এ রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। রাস্তার কাজটি যেভাবে হওয়ার কথা সেই ভাবে হচ্ছে না। এই রাস্তার কাজটি ঠিকাদার ব্যাপক অনিয়ম করছে। নামমাত্র রাস্তার কাজটি করছে। এই রাস্তাটি সংস্কারের দির্ঘদিন খুঁড়ে রাখায় কাজ না করার কারণে এলাকার মানুষের যাতায়াতের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এই রাস্তার কাজ করার সময় ওবদা ভেঁড়িবাদ কেটে মাটি নিয়ে দ্বায়সারা কাজ করছে।

স্থানীয় বাসিন্দা মহাসিন হোসেন জানান, আমরা গ্রামবাসী নদীর ওপারে যাওয়ার জন্য একটাই রাস্তা সেটা করা হচ্ছে আমার ইটের খোয়া দিয়ে আর ওবদার মাটি কেটে রাস্তায় ব্যাবহার করছে এটা কিভাবে সম্ভব। আমরা গ্রামবাসী এই ঠিকাদারকে বলছি কিন্তুু তিনি কোন তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ৭নং শ্রীউলার ইউনিয়নের ১নং ওর্ডের মেম্বার আবু হাসান বলেন,রাস্তাটি দীর্ঘদিন অচল হয়ে পড়ে ছিল এই কাজটি আমি থেকে এনেছি যদি রাস্তার কাজে অনিয়ম হয় অবশ্যই নিউজ প্রকাশ করবেন ।

এ বিষয়ে মের্সাস আলভি এন্টারপ্রাইজের সাফ ঠিকাদার মোঃ রশিদ বলেন, রাস্তার কাজে সব ঠিকঠাক মতো করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সঠিক না। আরো বলেন স্থানীয় কিছু লোকজন আমাদের কাজে বাধা সৃষ্টি করছে। আমার সাথে খারাপ আচারণ করেছে।

এ বিষয়ে আশাশুনি এলজিডির প্রকৌশলী অনিন্দ জানান, রাস্তাটির অনিয়ম হওয়ার কোন সুযোগ নাই। রাস্তাটি দীর্ঘদিন পড়ে আছে ঠিকাদার আসেনা মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছে।আমি এবিষয়ে খোঁজ নিচ্ছি রাস্তার অনিয়ম করলে তার জন্য ঠিকাদারকে তার দ্বায় গ্রহন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে