রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে বকচর রেডিয়েন্স ক্লাবের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীউলা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সমন্বয়ক মুরশিদ আলম রাব্বীর সভাপতিত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন, সমন্বয়ক চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সেলিম হোসেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের রোকনুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের আব্দুর রহমান।

আবুল কালাম ইউসুফ, রাকিবুল হাসান, মাওলানা আব্দুর রহমান, অহিদুল ইসলাম প্রমুখ।

সমন্বয়ক এস এম বিপ্লব হোসেনের পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা জোবায়ের হোসেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হাকিম।

উপজেলা জামায়াতের সহকারী নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সদস্য রাজু আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি রফিকুজ্জামান ছোট্টু, সদস্য সচিব মফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আতাউল্লাহ চৌধুরী, বিএনপি নেতা আলামিন হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনাবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার