বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

জি.এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন’২৩ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক মমিনুল ইসলাম। সরকারি প্রিজাইডিং অফিসার ছিলেন জি, এম আব্দুল করিম ও মোস্তফা বাকী বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচন কমিশনার আমানুল্লাহ। সহ নির্বাচন কমিশনার জেলা সম্পাদক আব্দুল মালেক গাজী ও আব্দুর জব্বার।

নির্বাচনে মোট ৬০৯ জন ভোটের মধ্যে ৫৯২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ ২৬৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল ৪১২ ভোট পেয়ে বিজয়ী হন।

প্রতিদ্ব›দ্বী প্রার্থী প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ১৭৭ ভোট পেয়েছে। এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাংগঠনিক সম্পাদক পদে সহকারি শিক্ষক শফিকুল ইসলাম তুষার ও কোষাধ্যক্ষ পদে সহকারি শিক্ষক হাফিজুল ইসলাম ছাড়া আর কেহ মনোনয়নপত্র জমা না দেয়ায় বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নির্বাচনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, ক্যাশিয়ার সহকারি প্রধান শিক্ষক আবু দাউদ, সদস্য প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, প্রধান শিক্ষক শফিউল্লাহ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কুমার মন্ডল।

নির্বাচন পর্যবেক্ষন করেন, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়