মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি-বড়দল রোডে বাস বন্ধের দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জি.এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি থেকে বড়দল রোডে মিনিবাস চলাচল বন্ধের দাবীতে শ্রমিক সমাবেশ ও ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার বিভিন্ন সড়কের ভ্যান শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নেয়।

সম্প্রতি আশাশুনি সদর থেকে বড়দল রোডে মিনিবাসের নতুন লাইন চালু করা হয়েছে। আশাশুনি উপজেলা একটি ছোট মোকাম নির্ভরশীল এলাকা। এখানে বহু ভ্যান চালক ভ্যান চালিয়ে অতিকষ্টে জীবন নির্বাহ করে থাকে। বাস স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ, মানিকখালী ব্রীজ ও শ্রীউলা বাস স্ট্যান্ড পর্যন্ত মাত্র ৩/৪ কিলোমিটার রাস্তায় ভ্যান চলাচল করে থাকে। শ্রীউলা রোডের পাশাপাশি বড়দল রোডে বাস চালু থাকলে সদরের ভ্যান চালকদের রুজি বন্ধ হয়ে যাচ্ছে।
অপরদিকে বড়দল সড়কের স্বল্প দৈর্ঘ্য সড়কে বাস চলাচল করলে শত শত ভ্যান চালকের রোজগারের পথ রুদ্ধ হয়ে যাবে। তাছাড়া বড়দল সড়কটি মাত্র ১২ ফুট চওড়ার সড়ক হওয়ায় বাস চলাচল করলে ক্রসিং ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যে সকল স্থানে বাজার, দোকানপাট ও জন সমাগম থাকে সেখানে জরম যানজটের সৃষ্টি হয়ে থাকে। মাত্র কয়েকদিনের বাস চলাচলে যানজটের কারণে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। তাছাড়া বাস চলাচলের কারনে সড়কের অবস্থা নাজুক হতে শুরু করেছে। শত শত ভ্যান শ্রমিক মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন।

উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম নবুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ও আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক নূরুল হক খোকন, শেখ আঃ রশিদ, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, বড়দল ভ্যান শ্রমিক প্রতিনিধি আল মাহমুদ টিক্কা, চাপড়া আহসান, আশাশুনি বাবু প্রমুখ।

সমাবেশে কৃষকদল, ছাত্রদল, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন বিএনপি নের্তৃবৃন্দ, বড়দল, বুধহাটা ও আশাশুনি ইউনিয়ন ভ্যান শ্রমিকবৃন্দ অংশ নেন। সমাবেশ শেষে নের্তৃবৃন্দ ভ্যানশ্রমিকদের দাবী সম্বলিত জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করেন। ভ্যান শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে এতদিন স্বল্প আয় দিয়ে দুমুঠো ভাতের জোগাড় করতে পারলেও ঔষধ ও অন্যান্য প্রয়োজন মেটাতে না পারায় কষ্টসাধ্য জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। বাস চলাচল শুরু হওয়ায় তাদের দুর্ভোগের অন্ত থাকবেনা। বাস চলাচল বন্ধের দাবী সম্বলিত স্মারক লিপি পেয়ে ইউএনও কৃষ্ণা রায় তাদের আবেদন দ্রুত জেলা প্রশাসক মহোদয়ের কাছে পৌছানোর ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন